Saturday, 4 December 2021

পথিক -- অঞ্জলি চক্রবর্তী

পথিক -- অঞ্জলি চক্রবর্তী

একদিন সুমনার হঠাৎ  ঘুম ভেঙে গেল। অগ্রহায়ন মাসের কুয়াশা মাখা সকাল। সুমনার চোখে পড়লো একটা মানুষ  কুয়াশার মধ্যে হেঁটে যাচ্ছে, তার মুখ দেখা যাচ্ছে না, সে একবারও পিছন না ফিরে পথের বাঁকে মিলিয়ে গেল 
পরদিনও ওই একই সময়ে সুমনার ঘুম ভেঙে গেল।
তাড়াতাড়ি জানলার পর্দা তুলে দেখলো সে আবারও ধীর পায়ে হাঁটতে হাঁটতে পথের  বাঁকে হারিয়ে গেল। এ সময় অনেকেই স্বাস্থ্য
সারাতে সকালে হাঁটতে বেরোয় আবার ফিরেও আসে।
ঐ মানুষটাকে সুমনা
কোনদিন ফিরতে দেখেনি
এই রকম চলতে চলতে
সুমনার একটা অভ্যাস হয়ে গেল ।সংগে একটা ইচ্ছে একদিন দেখতেই হবে ওনার মুখ। চেনা অচেনা যেই হোন , কোথায় যান ফিরে আসেন না তো!
একদিন সুমনা জানলার দিকে মুখ করে অনেক্ষণ শুয়ে রইল।কই সে মানুষ ফিরল না তো ! সুমনা মনে মনে হাসে, কি হোল? সুমনা কি মাষুষটার প্রেমে পড়ে গেল? ওঁর প্রতি এত টান হবার  কি  কারণ থাকতে পারে? না: এটা ঠিক হচ্ছে না। সুমনার  স্বাভাবিক জীবনে ক্যামন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে, এবার সে সংসারে সহজ হবে। ওঁর কথা আর কোন ভাবেই ভাববে না।

পরদিন ভোর রাতে সুমনার গভীর ঘুমের মধ্যে স্বপ্নে এল মানুষটা, কি অপরূপ রূপ! সত্যি প্রেমে পড়ার মত। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সুমনা। মানুষটার সুন্দর ঠোঁট দুটো হালকা নড়ে উঠলো,
"কি -- যাবে না!"
*****************
সেদিন সকালে সুমনা আর জাগল না।

1 comment:

প্রাপ্তি--অদিতি ঘটক

প্রাপ্তি অদিতি ঘটক কেসটা সাজাতে গিয়ে বারবার তালগোল পাকিয়ে যাচ্ছে, অথচ হাতে সময় খুব কম। তাড়াতাড়ি এফ. আই. আর. এর খসড়াটা  তৈরি করতে হবে। পরমার্...