Saturday, 4 December 2021

কি করি?---প্রদীপ দে

রম্যরচনাঃ
" কি করি? "
       প্রদীপ দে~

গিন্নী আমাকে বললে -" ভাব ভালবাসা আছে বলে দুধওয়ালা আমায় ঠকায় না। জানো ও আমায় কত কম দামে  কত খাঁটি দুধ দেয়?  আর কাউকে দেয় না। খাতির রাখতে হয় বুঝলে? "

আমি ঘাড় নেড়ে বললাম - " হ্যাঁ। বুঝেছি।"  
ও বিড়বিড় কতে শোনালো - " বুঝেছে না ছাই! বদমায়েশ! সন্দেহ বাতিক মানুষ"।

বউ বেলা বারোটায় বাজারে গেছে।এখন দুটো বাজে, ফেরেনি।ওনাকে সবাই ভালবাসে কমে দেয়।আমি নাকি ঠকে আসি। উনি সকলের বৌদি।

আজও তাই হল।ফিরেই বউ এক গাল হেসে জানাল -"লোকের সঙ্গে ভাল ভাল কথা , ভাল ব্যবহার করতে হয়।তবেই না সবাই কম দামে দিয়ে দেয়।"

আমি থ্। বলার কিছু নেই। এখন চুপ করে থাকাই ভাল, না হলেই ঝগড়া। ভাবুন সত্তর বছরের মনের অবস্থা! কি করি বলুন তো ?

No comments:

Post a Comment

প্রাপ্তি--অদিতি ঘটক

প্রাপ্তি অদিতি ঘটক কেসটা সাজাতে গিয়ে বারবার তালগোল পাকিয়ে যাচ্ছে, অথচ হাতে সময় খুব কম। তাড়াতাড়ি এফ. আই. আর. এর খসড়াটা  তৈরি করতে হবে। পরমার্...