-- তুই আমার একটা কাজ করে দিবি? -- পায়েলের প্রশ্ন।
-- তোর কাজ? আচ্ছা বল।-- বিভুর উত্তর।
-- বলতে ভালো লাগছে না,তবু বলছি,তুই আমার একটা কথা রাখবি ?
-- দেখ ভাই বিয়ে করতে বলিস না যেন।জানি,তুই খুব বড়োলোকের মেয়ে,কিন্তু
রিনি শুনলে আমার কপালে লক আপ অবধারিত।অট্টহাসিতে ফেটে পড়ে বিভু।পাশ থেকে
হেসে ওঠে ওর স্ত্রী রিনি।
-- রিনি খুব ভালো মেয়ে।ওকে রাগাস না।শোন তোদের অফিসের সমরের সঙ্গে
আমার বিয়ে ফাইনাল।কিন্তু কালই শুনলাম ও অন্য একটি মেয়ের সঙ্গে......
সমরের নাম শুনেই তার ভ্রূ কুঁচকে ছিলো,এবার চোয়ালও শক্ত হয়ে গ্যাছে।
তীব্র ঘৃণায় উচ্চারণ করে,তুই আর ছেলে পেলি না?ওর মতো একটা লুজ
ক্যারেকটার ...... তার উপর সবসময় মদে ডুবে......!!
-- ওই যে তুই বললি না বড়োলোকের মেয়ে! ওটাই আমার কাল হয়েছে।কতজন
যে বাবার অঢেল টাকা আর সম্পত্তির লোভে বিনয়ের অবতার হয়ে বাবার পায়ে
পড়ে যায় ...... আর বাবাও বেমালুম ধোঁকা খায়।
-- খারাপ লোকেরাই তো ভালো অভিনয় জানে রে।
-- তুই আমাকে বাঁচা।
এক মুহূর্ত ভেবে উত্তর দেয় বিভু,ঠিক আছে,বাঁচাবো -- কথা দিলাম।তুই কিন্তু
ফোন অফ করবি না।
বিভুর ছবির হাত খুব ভালো,সবাই জানে,ছবি যে রাহুমুক্তি ঘটায় সেটাও প্রমাণ
হয়ে গেলো।মাত্র তিনটে ছবি -- মাতলামি,কোলে মাথা আর মাখামাখি অব্যর্থ
তিনটি বাণের ঘায়ে সমর ঝড়ের পাতার মতো উড়ে উধাও।
No comments:
Post a Comment