Saturday, 4 December 2021

রাতের অতিথি--চৈতালী মুখার্জি

রাতের অতিথি
চৈতালী মুখার্জি

প্রতিদিনের মতো সেদিন ও ফিরছিলাম রাতের ট্রেনে, তবে অন্য দিনের মতো আজ কিন্তু সেরকম ভিড় নেই, আমি ছাড়া আরেকজন কে দেখলাম, ট্রেনের লাইট গুলো কেমন মিট মিট করছে, ভাবলাম হয়তো সময় হয়নি আমি আগেই এসে পড়েছি, দুদিন ধরে জ্বর অফিসে আসিনি আজ জ্বর শরীরে চলে এলাম, শরীরটা খুব ক্লান্ত, মাথাটা সিটে হেলান দিয়ে পা তুলে বসলাম, জানালা দিয়ে ঠান্ডা হাওয়া, হেমন্তের এই সন্ধ্যা রাতে বেশ শীত করে উঠলো, অনেক কষ্টে জানালাটা লাগলাম, কিন্তু এতো তো কষ্ট করতে হয়না, খুব সহজেই লেগে যায়! ট্রেন হুঁইশেল দিলো, আমি চোখ বন্ধ করে আছি।
কিছুক্ষন পরে চিৎকারে ঘুম ভেঙে গেল, চারিদিকে অনেক লোকজন, ছোটো বাচ্চার কান্নার শব্দ, ট্রেনের মধ্যেই ঝালমুড়ি বিক্রি শব্দ, আমি একটু
নিশ্চিন্ত হলাম যাক ট্রেনে লোকজন আছে, আবার চোখ বন্ধ করলাম, পাশে বসে থাকা একজন বলল, কোথায় যাবেন? আমি বললাম এখনো আসেনি, উনি বললেন নামটা বলতে আপত্তি আছে? একটু ভারী গলায়, আমি আর কথা বাড়ালাম না। চুপ করে চোখ বন্ধ করে বসে আছি, আমার পাশে বসে থাকা ভদ্রলোকটি কেমন কনুই করে একটা গুঁতো দিলেন, আমি রেগে চোখ খুলে দেখি কেউ নেই পাশে বসে, ট্রেন ও কেমন ফাঁকা, আবার ভয় পেয়ে গেলাম, অনেকটা দূরে একজনের মাথা দেখতে পেলাম, ট্রেনে উঠবার সময় ও ওনাকে দেখেছিলাম মাথা নিচু করে বসে থাকতে এখনো সেই এক ভাবেই বটে।
আমি তো অনেকক্ষণ ট্রেনে চেপেছি, এতক্ষণে তো পৌঁছে যাবার কথা, না ভুল করে অন্য ট্রেনে চেপে পড়লাম, মাথায় কিছু আসছিল না, শেষে উঠে পড়লাম সামনে বসে থাকা ভদ্রলোকটিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা এটা কোন প্ল্যাটফর্ম, আরো লোকজন কোথায়? লোকটি মাথা নিচু করেই বসে, হঠাৎ করে ট্রেনের ক্যামেরার আলো গুলো কেমন একটা করতে লাগলো, একবার করে জ্বলছে আরেকবার নিভে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো উনি ঘুমিয়ে পড়েছেন, একটু হাতে করে ওকে ছুঁয়ে নাড়া দিতেই পড়ে গেলেন, আমি দেখলাম ওটা কোনো মানুষের শরীর নয়, শুধু একটা কঙ্কাল পড়ে আছে! ভয়ে পড়ি কি মরি পালাতে গিয়ে পড়ে গেলাম, তখন সারা ট্রেনের ক্যামেরা থেকে অনেকের অট্টহাসি শুনতে পেলাম। অনেক কষ্টে ট্রেন থেকে নেমে দৌড়ে টিকিট কাউন্টারে এসে উপস্থিত হলাম, ওখানে দু'জন ছিল, আমাকে ওই অবস্থায় দেখে বসিয়ে আগে জল খাওয়ালেন, তারপর আমার কাছে সব শুনে ওরা বললেন, বলেন কি? আপনি যে বেঁচে ফিরেছেন এটাই অনেক, ওই ট্রেনে আজ অনেক বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে কেউ আর প্রাণে বেঁচে ফিরতে পারেনি, আপনি হয়তো ভুল করেই তাতে চেপে পড়েছিলেন! শুনে আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেল, আর চিন্তা করতে লাগলাম এরা মানুষ তো না এরাও অশরীরি কিছু।

সেই রাতে অনেক কষ্টে বাড়ি ফিরেছি, হয়তো কেউ বিশ্বাস করবেনা, আমিও করতাম না, যদি না সেদিন রাতে আমার সাথে ট্রেনের ওই ঘটনা ঘটতো।

No comments:

Post a Comment

প্রাপ্তি--অদিতি ঘটক

প্রাপ্তি অদিতি ঘটক কেসটা সাজাতে গিয়ে বারবার তালগোল পাকিয়ে যাচ্ছে, অথচ হাতে সময় খুব কম। তাড়াতাড়ি এফ. আই. আর. এর খসড়াটা  তৈরি করতে হবে। পরমার্...