Saturday, 4 December 2021

রূপালী মুখোপাধ্যায়--উমা


রূপালী মুখোপাধ্যায় 
উমা 


উমা একটি সমাজ কল্যাণ দপ্তরে ডি গ্রুপের কর্মচারী ।বেশ কয়েক বছর হলো এই দপ্তরে যোগ দিয়েছে ।কদিন অফিসে খুব ব্যস্ততা দেখছে কারণ একটা বার্ষিক অনুষ্ঠান আছে সেটা এবার দুর্গাপুরে হবে।ওকে তেমন কেউ কিছু বলেনি, কোন কাজেও ডাকেনি।হয়তো পদটা নিচে বলে। শুধু শুনতে পাচ্ছে।কদিন অফিসে সবাই উত্তেজিত, মন্ত্রী আসছে বলে কথা।কতরকম পরিকল্পনা হচ্ছে।

অবশেষে সেই দিন আগত।উমার অনুষ্ঠান দেখার খুব একটা ইচ্ছা ছিলো না কিন্তু অফিসারের নির্দেশে থাকতে হয়েছিল।মন্ত্রী এলেন সঙ্গে অনেক বড় বড় আধিকারিক, তাছাড়া স্থানীয় নেতা নেত্রী ও এম এল এ।

মঞ্চ রেডি, চারিদিকে ক্যামেরা ঝিলিক দিচ্ছে।
সবাই ছোটাছুটি করছে।প্রচুর পুলিশ।অনুষ্টান শুরু হবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।উমা চুপ করে একপাশে দাঁড়িয়ে আছে।ফুল, চন্দন,ধূপ, মোমবাতি ও প্রদীপ রেডি।হঠাৎ আবিষ্কার দেশলাই নেই।সকলেই উদ্বিগ্ন। দপ্তরের ডিরেক্টর সাহেব কাছেই একটি মেয়ে ডেকে দেশলাই আনতে বললেন ।উমা ছুটে দেশলাই জোগাড় করে সোজা মন্ত্রীর হাতে মোমবাতি জ্বেলে ধরিয়ে দিলো।প্রদীপ জ্বালা হলো, চারিদিকে ক্লিক ক্লিক আওয়াজ। উমা মঞ্চ থেকে নেমে এলো ।
পরের দিন সকালে আনন্দবাজার পত্রিকায় 
বড় করে মন্ত্রীর সাথে উমার ছবি জ্বলজ্বল করছে।সকাল থেকে কত ফোন।উমা নির্লিপ্ত।

No comments:

Post a Comment

প্রাপ্তি--অদিতি ঘটক

প্রাপ্তি অদিতি ঘটক কেসটা সাজাতে গিয়ে বারবার তালগোল পাকিয়ে যাচ্ছে, অথচ হাতে সময় খুব কম। তাড়াতাড়ি এফ. আই. আর. এর খসড়াটা  তৈরি করতে হবে। পরমার্...